Halloween Costume ideas 2015

বানিজ্য মেলার গলাকাটা খাবারের দাম

বানিজ্য মেলা চলতেছে। তাই অনেকেই কেনাকাটা অথবা ঘুরতে আসতেছে। ঘুরতে এসে বানিজ্য মেলার গলাকাটা খাবারের দাম দেখে যখন চোখ চড়কগাছ, তখন বের হয়ে খাবার খোজাই বুদ্ধিমানের কাজ। কিন্ত অনেকেই এই এরিয়াতে নতুন বোলে এবং বাইরে তেমন রেস্টুরেন্ট নেই বোলে ভিতরে খেতে বাধ্য হচ্ছেন।
তার থেকে বরং বের হয়ে একটা রিকশা নিন, বলুন জিয়া উদ্যানের মোরে যাব। রিকশা মনিপুরি পারার কোনায় থামাতে বলুন, ওখানে দেখুন Park Town Restaurant. অনেক বড় রেস্টুরেন্ট, ঢু মারতে পারেন। নইলে সামরিক জাদুঘরের দিকে হাটুন, না চিনলে কাউকে জিজ্ঞেস করলেই হবে। ২ মিনিট লাগবে, The Entrance Restaurant. খোলামেলা পরিবেশ ভাল লাগলে বসে পরুন।
যদি তাও ভাল না লাগে কোনো ব্যাপার না, আবার রিকশা নিন, বলুন খামার বাড়ি যাবেন। যেতে যেতে দুই তিনটা ছোট রেস্টুরেন্ট পরবে, ওগুলোতে না যাওয়াই ভাল। একটু এগোলে দেখবেন স্বপ্ন সুপার শপ, তার পরেই Oyster, Basil, Piccadeli পরপর তিনটা রেস্টুরেন্ট। তিনটার পরিবেশই ভাল, বিশেষ করে বাইরে থেকে Oyster দেখতে বেশ ভাল।
আর যদি ফুচকা খেতে চান, Piccadeli এর পাশে দেখুন CP, তার পাশেই দুইটা ফাস্ট ফুডের দোকান। ফুচকা, চটপটি প্লেট ৪০ টাকা, অসাধারন খেতে, বিশেষ করে টকটা।
রেটিং দিলাম না, কারন খাবার এর টেস্ট ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্ত বানিজ্য মেলার খাবারের চেয়ে দাম ও স্বাদে কয়েক গুন ভাল, এ কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
থ্যাঙ্কস 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget